Logo
Logo
×

Advertisement

রাজধানী

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ২ নারীসহ গ্রেফতার ৯

Advertisement

Icon

উত্তরা প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পিএম

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ২ নারীসহ গ্রেফতার ৯

Advertisement

রাজধানীর উত্তরার একটি হোটেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুই নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে চাঁদাবাজি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিনথিয়া কবির (২৫), খান মোহাম্মদ ওয়ালিদ (২৭), কাজী জুবায়েল (২২), রাইয়ান কবির অয়ন (২১), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪)।

এ সময় শিহাব (২৮), মুন (২৪), তানজিলা খান (৩৮), জাহাঙ্গীর, আপন, দিব্বি, উমিদসহ আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। 

পুলিশ জানায়, একদল দুষ্কৃতিকারী ছাত্র সমন্বয়কের পরিচয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে অবস্থিত বেইজিং হোটেলে প্রবেশ করে। পুলিশের অনুমতি ছাড়াই তারা অবৈধভাবে হোটেলে তল্লাশি চালায়। এ সময় তারা হোটেলে ‘অনৈতিক কাজ হয়’ দাবি করে পাঁচ লাখ টাকা চাঁদা চান। পরে হোটেলের রিসিপশনের ক্যাশ থেকে তারা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে নেন। 

পুলিশ আরও জানায়, যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে কয়েকজন চাঁদাবাজ পালিয়ে যেতে সক্ষম হন। কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা পলাতক আসামিদের কাছে রয়েছে বলে জানা যায়।

প্রথমে আসামিদের উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ওই থানায় চাঁদাবাজির একটি মামলা হয়েছে যার মামলা নম্বর ৪৪। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে যৌথ বাহিনী।

Advertisement

সমন্বয়ক চাঁদাবাজি

Advertisement

আরও পড়ুন

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম