Logo
Logo
×

রাজধানী

ছাত্র হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:৩২ এএম

ছাত্র হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের মিছিল থেকে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেওয়া নাজমুল হাসান প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের পাশে আহালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

এ ব্যাপারে ওসি হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, নাজমুল উত্তরায় ছাত্রদের ওপর হামলার মিছিলে ছিল। তার বিরুদ্ধে পল্টন ও উত্তরা পশ্চিম থানায় একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে।

তিনি আরও বলেন, নাজমুল সাবেক এমপি হাবিব হাসানের চাচাতো ভাইয়ের ছেলে। আমরা তাকে পলাতক অবস্থায় গ্রেফতার করেছি।

ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম