Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিরতিহীন বৃষ্টিতে চরম দুর্ভোগে নগরবাসী

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:৫০ পিএম

বিরতিহীন বৃষ্টিতে চরম দুর্ভোগে নগরবাসী

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীতে বৃহস্পতিবার দিনভর বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। কর্মব্যস্ত মানুষ, স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগ মাড়িয়ে যার যার গন্তব্যে গেছেন। খেঁটে খাওয়া মানুষেরাও বৃষ্টি উপেক্ষা করে সড়কে নামে। রিকশা ও অটোরিকশা চালকদের বৃষ্টিতে ভিজে যাত্রী পরিবহণ করতে দেখা যায়। বৃষ্টির কারণে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা বেশি ভাড়া আদায় করেছেন বলে যাত্রীরা অভিযোগ করেন।  

 

সরেজমিনে দেখা যায়, বিরতিহীন বৃষ্টির কারণে বৃহস্পতিবার সড়কে নেমেই বৃষ্টির সঙ্গে লড়াই করতে হয়েছে নগরবাসীকে। মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এরফলে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে তৈরি হয় প্রচণ্ড যানজট। যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়ে জনজীবন।

 

ভুক্তভোগীরা জানান, যানজট আর জমে থাকা কাদাপানি পেরিয়ে সবাইকে ছুটতে হচ্ছে জীবিকার তাগিদে। বাড়তি ভোগানি্ত যোগ করেছে যানবাহনের অস্বাভাবিক ভাড়া। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় সাধারণত কর্মব্যস্ততা বেশি থাকে। কিন্তু এদিন ভোর থেকেই বৃষ্টির কারণে স্কুল-কলেজ ও অফিস-আদালতগামীসহ কর্মজীবীরা পড়েন বিপাকে। এই পরিস্থিতিতে অনেককে ছাতা মাথায় গন্তব্যে হাঁটতে দেখা গেছে। অনেকে রিকশা-সিএনজি অটোরিকশায় চড়েই ছুটেছেন কর্মস্থলে। যারা ছাতা নিয়ে বের হতে পারেননি, তাদের যাত্রী ছাউনি বা কোনো ভবনের নিচে আশ্রয় নিতে দেখা যায়। জলাবদ্ধতা-ভোগান্তি বৃষ্টিতে ভিজেই গাড়িতে উঠতে হয় অফিসগামী যাত্রীদের।

 

তবে দমকা হওয়ার কারণে কম-বেশি সবাইকেই ভিজতে হয়েছে। নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানজট তৈরি হওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়েন যাত্রী-পথচারীরা। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি দিনভর ঝরেছে। বৃষ্টির ফলে গরম কমে গেলেও অনেক এলাকায় পানি জমে বাড়িয়েছে দুর্ভোগ। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাঁও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডাসহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। ফলে অফিসগামী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগানি্ততে। আবার টানা বৃষ্টির কারণে অফিস ফেরত মানুষকেও বৃষ্টি মাথায় নিয়ে বাসায় ফিরতে দেখা গেছে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম