Logo
Logo
×

Advertisement

রাজধানী

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৭:৪২ পিএম

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement

অগ্নিকাণ্ড

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

রাজধানীতে চিরকুটসহ পাকিস্তানি যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম