Logo
Logo
×
   

রাজধানী

উত্তরায় বিমান বিধ্বস্ত

দগ্ধ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য সচিবের

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

দগ্ধ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্য সচিবের

ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে গেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তিনি বার্ন ইনস্টিটিউটে গিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি চলমান চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। স্বাস্থ্য সচিব চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২১ জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত হয়ে ইনস্টিটিউটে ভর্তি হওয়া ১৬ জন শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৬ জন ছাত্র। বর্তমানে দুইজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন বলেন, অনেক শিক্ষার্থীকে একাধিকবার অপারেশন করতে হয়েছে এবং একাধিকবার আইসিইউতেও নিতে হয়েছে। তাদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মোট ৫৭ জনকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে, একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে, ২০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .