Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

১৭ মাসে দ. আফ্রিকায় দাগনভূঞার ৩৯ জনের মৃত্যু

কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে আরেক তরুণ নিহত

Advertisement

Icon

দাগনভূঞা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে আরেক তরুণ নিহত

Advertisement

দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর হাতে আবারও খুন হলেন ফেনীর দাগনভূঞা উপজেলার আমানুল্লাহপুরের ছোট হুজুরের বাড়ির মফিজুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৫)। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ আফ্রিকা ফ্রি ইস্ট প্রভিন্স বোসাবেলো নামক ছোট একটি শহরে এ ঘটনা ঘটে। ১৭ মাসে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের হাতে দাগনভূঞার ৩৯ জন নিহত হয়েছেন।

নিহতের ভাই আফ্রিকা প্রবাসী মো. সুমন জানান, ইকবাল হোসেন তার স্বদেশি ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কথা বলে বিদায় দিতে দোকানের বাগলারের গেট খুলে। তখন দোকানের বাইরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়। ইকবালের পার্টনার দৌড়ে দোকানের ভেতরে ঢুকে গেট বন্ধ করতে গেলেই সন্ত্রাসীরা ইকবালকে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। ইকবালের পার্টনার দোকানের পেছনে লুকিয়ে প্রাণে রক্ষা পায়। এ সময় সন্ত্রাসীরা দোকানের ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পরিবার জানায়, নিহত ইকবাল ২০০৭ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস ও ব্যবসা করে আসছেন। মফিজুর রহমানের ৪ ছেলে, ১ মেয়ের মাঝে ইকবাল সবার বড়। ইকবালের ৮ বছর বয়সী একটি ছেলে আছে। দাগনভূঞা থানার ওসি সালেহ আহাম্মদ পাঠান দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার ইকবাল হোসেন নিহত হওয়ার খবর শুনেছেন বলে জানান। গত ১১ দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় ফেনীর চার জন হত্যার শিকার হয়েছেন।

এ ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে খুন ও হামলার আতঙ্ক বেড়ে গেছে। স্থানীয় সময় শনিবার রাতে জোহানেসবার্গের সোয়েটো লোকেশনের এলডেরাডো পার্কের একটি দোকানে নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করে ‘কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা’। তিনি দাগনভূঞা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীধরপুর গ্রামের হোসেন সেরাং বাড়ির আবদুর রাজ্জাক প্রকাশ রেজু মিয়ার ছেলে। ২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন দাগনভূঞা উপজেলার মহিন উদ্দিন (৪০)।

Advertisement

নিহত

Advertisement

আরও পড়ুন

আশুলিয়ায় কর্মজীবী নারী হোস্টেল জায়গা গিলে খাচ্ছে প্রভাবশালীরা

জায়গা গিলে খাচ্ছে প্রভাবশালীরা

অক্ষুণ্ন রাখে মাটির উর্বরতা রাসায়নিক সার সংকটে জৈব সার যেন আশীর্বাদ

রাসায়নিক সার সংকটে জৈব সার যেন আশীর্বাদ

চাক্তাই-খাতুনগঞ্জে ভোজ্যতেলের দাম পাইকারিতে কমলেও খুচরায় প্রভাব নেই

পাইকারিতে কমলেও খুচরায় প্রভাব নেই

দৌলতপুরে ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই খুন

দৌলতপুরে ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম