আ’লীগ নেতাকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টা!
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ০৫:২২ পিএম
আওয়ামী লীগ নেতা মো. কবির উদ্দিন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে এক আওয়ামী লীগ নেতাকে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন এ ঘটনার শিকার হন। মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফেরার পথে তার গতিরোধ করা হয়।
কবির উদ্দিন জানান, গৌরীপুর থেকে মাওহা ইউনিয়নের বিষমপুর নিজ বাড়িতে ফেরার পথে মঙ্গলবার রাত ১টার দিকে সিংচাপুর নামক এলাকায় কয়েকজন মুখোশধারী তাকে গতিরোধ করে। এ সময় তাকে ধরে সিংচাপুর গ্রামের আব্দুল গফুরের বাড়ির পেছনে নিয়ে জোরপূর্বক কয়েকটি সাদা স্ট্যাম্পে টিপসই নেয়।
এরপর হাত-পা বেঁধে তাকে গাছে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়। হামলাকারীদের মাঝে দু’ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। খবর পেয়ে তার আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন কবীর উদ্দিনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই আওয়ামী লীগ নেতা আরও জানান, দুর্বৃত্তদের কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। তবে এ হামলার কারণ জানাতে পারেননি তিনি।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
