ইউল্যাবের সিএসই প্রোগ্রামের আইইবি-বিএইটিইর অ্যাক্রিডিটেশন অর্জন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামটি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের (বিএইটিই) আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে।
এর ফলে ইউল্যাবের সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পাবেন।
আইইবি-বিএইটিইর বোর্ড ইউল্যাব সিএসই বিভাগের অ্যাক্রিডিটেশন অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা এবং কারিকুলামের প্রতি অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তূজা উল্লেখ করেছেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের মানসম্মত ও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার প্রতিফলন এবং এ স্বীকৃতি ইউল্যাবের একাডেমিক মান আরও শক্তিশালী করবে।
এই স্বীকৃতি শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য নতুন প্রেরণা ও উদ্ভাবনার পথ উন্মোচন করবে।

