Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

রেনেসন্স ঢাকায় চলছে আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

রেনেসন্স ঢাকায় চলছে আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স

রেনেসন্স হোটেলে শুরু হয়েছে আকর্ষণীয় ‘আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স’।

Advertisement

রাজধানীতে সি-ফুডপ্রেমীদের জন্য দারুণ এক আয়োজন নিয়ে এসেছে রেনেসন্স হোটেল। হোটেলটিতে শুরু হয়েছে আকর্ষণীয় ‘আনলিমিটেড সি-ফুড এক্সপেরিয়েন্স’, যা ইতোমধ্যে খাদ্যরসিকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে থাকছে কক্সবাজারের বিভিন্ন জনপ্রিয় সি-ফুড আইটেম। মেন্যুতে রাখা হয়েছে মুখরোচক গোল্ডেন কোস্টাল ফিশ কেক, ভিয়েতনামিজ ফ্রেশ রাইস পেপার রোল, টুনা টাকোসসহ নানা স্বাদের পদ। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সিগনেচার আইটেম চার্ড ব্ল্যাক টাইগার প্রন।  

বৈচিত্র্যময় এই সি-ফুড আয়োজন উপভোগ করতে জনপ্রতি খরচ পড়বে ২ হাজার ৯৯৯ টাকা। আয়োজকরা জানিয়েছেন, সি-ফুডপ্রেমীদের জন্য এটি হবে স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, যেখানে একসঙ্গে উপভোগ করা যাবে দেশি-বিদেশি নানা পদ।

খাদ্যপ্রেমীদের জন্য এই বিশেষ অফার ইতোমধ্যেই হয়ে উঠেছে একটি আকর্ষণীয় গন্তব্য।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম