Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত

Advertisement

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর  সাড়ে ১২টায় আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদান স্বীকৃতি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। 

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দেওয়ান মুহাম্মদ নুরুজ্জামান, স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. উৎপল কান্তি দাস, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেনসহ (অব.) অন্যান্য শিক্ষক ও গবেষকবৃন্দ। 

এ বছর মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠানে ১৭৬ জন গবেষককে ৬৯০টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ২৫৭টি আইএসআই ইনডেক্সড, ১৯২টি স্কোপাস ইনডেক্সড, ২০৯টি স্কোপাস কনফারেন্স ও স্কোপাস বুক চ্যাপ্টার, ৫টি স্কোপাস বুক এবং ২৭টি আইইউবিএটি রিভিউ আর্টিকেল প্রকাশিত হয়েছে। গবেষকদের ভবিষ্যতে আরও গবেষণা প্রকাশনায় উৎসাহিত করতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে  আর্থিক সম্মাননা প্রদান করা হয়। 

আইইউবিএটি বরাবরের মতো গবেষণার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের সম্মাননা অনুষ্ঠান গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম