Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম

সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

সংগৃহীত ছবি

Advertisement

তুরস্কের কচ হোল্ডিংয়ের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান ‘বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই অর্জন কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে সিঙ্গার বাংলাদেশ ৫.৮ বিলিয়ন টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের (৫.৬ বিলিয়ন টাকা) তুলনায় ৩.৪% বেশি। বৈশ্বিক অস্থিরতা, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বিক্রয়ের সাময়িক ধীরগতি এবং ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।  

সিঙ্গার বাংলাদেশ এই প্রান্তিকে মোট মুনাফা ও পরিচালন মুনাফা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে, আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে ৫৫৯ মিলিয়ন টাকা নিট লোকসান হয়েছে। শেয়ার প্রতি আয়, নিট সম্পদ মূল্য এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো’র মতো প্রধান আর্থিক সূচকগুলোতেও প্রতিফলন ঘটেছে।   

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন, নিজস্ব এয়ার কন্ডিশনার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি রচনা করছে। 

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে, সিঙ্গার বাংলাদেশ পণ্যের উদ্ভাবন, উন্নত রিটেইল অভিজ্ঞতা এবং শক্তিশালী কাস্টমার এনগেজমেন্টের মাধ্যমে বাজারের সুযোগগুলো কাজে লাগানোর দিকে মনোনিবেশ করছে। ‘ডুয়াল-ব্র্যান্ড’ কৌশল এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের প্রেক্ষিতে আত্মবিশ্বাসী যে, নিকট-ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী ও টেকশই প্রবৃদ্ধির লক্ষে এসকল কার্যক্রম নেয়া হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম