|
ফলো করুন |
|
|---|---|
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টংজি ইউনিভার্সিটি, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, ইউনান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সেন্টার ফর চায়না স্টাডিজের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশিষ্ট চীনা প্রতিনিধিদল পরিদর্শনে আসে।
এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল একাডেমিক সহযোগিতা, গবেষণা অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার নতুন সুযোগ সৃষ্টি করা। পরিদর্শনকালে প্রতিনিধিদলটি ইউল্যাব ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ইউল্যাব সংস্কৃতি সংসদ আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড কক্ষে একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা। ১১ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধিদলে ছিলেন চেন দোংশিয়াও (এসআইআইএসের প্রেসিডেন্ট ও সিসিএস একাডেমিক বোর্ডের চেয়ারম্যান), লিউ জংই (সিনিয়র রিসার্চ ফেলো ও সাউথ এশিয়া স্টাডিজ বিভাগের পরিচালক)সহ অন্যান্য সদস্যরা।
সভায় উপাচার্য ইউল্যাবের ইতিহাস, অর্জন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ভিশন তুলে ধরেন এবং যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয়।চীনা প্রতিনিধিদলটি যৌথ গবেষণা, একাডেমিক কর্মসূচি এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমে ইউল্যাবের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে।
