Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

কাটাসুরে ‘মেট্রো মার্ট’এর নতুন আউটলেট উদ্বোধন

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

কাটাসুরে ‘মেট্রো মার্ট’এর নতুন আউটলেট উদ্বোধন

Advertisement

রাজধানির প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের কাটাসুরে উদ্বোধন হল আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, দেশের সেরা সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট।

রোববার (১৯ জুলাই) ফিতা কেটে আউটলেটির শুভ উদ্বোধন করেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেট্রো মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।  

অতিরিক্ত মূল্যের বিদেশি পণ্যে ঠাসা অন্যান্য সুপারশপের তুলনায় আকিজ মেট্রো মার্ট ভোক্তাদের দিচ্ছে এক সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। মানের সাথে কোনরকম আপোষ না করে সাশ্রয়ী দামে ভোক্তাদের কাছে সেরা দেশীয় পণ্য পৌঁছে দিচ্ছে মেট্রো মার্ট। 

‘দেশি পণ্যেই বিশ্বমান’ স্লোগানকে অগ্রাধিকার দিয়ে দেশে তৈরি পণ্যসমূহ ও নিরাপদ, অরগানিক খাদ্য গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক মহৎ উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে আকিজ মেট্রো মার্ট। ভেজাল ও মানহীন বিদেশি পণ্য এড়িয়ে সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্যের প্রচার ও প্রসারই মেট্রো মার্টের লক্ষ্য। 

দেশীয় পণ্য দিয়ে পরিপূর্ণ মেট্রো মার্টের কাটাসুর আউটলেটটিও এর ব্যতিক্রম নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, ডিম থেকে শুরু করে  সব ক্ষেত্রেই বাংলাদেশে প্রস্তুতকৃত পণ্যের সমাহার দেখতে পাওয়া যায় আউটলেটটিতে।

উদ্বোধনি অনুষ্ঠান উপলক্ষ্যে আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন বলেন, বিদেশি পণ্যে নির্ভরতার দিন শেষ। আমরা বিশ্বাস করি মেট্রো মার্টের মাধ্যমে ভোক্তারা বাংলাদেশি পণ্যেই আস্থা রাখতে পারবেন। আধুনিক ই-কমার্স ব্যবস্থাপনা, উন্নত গ্রাহকসেবা ও মানসম্পন্ন দেশীয় পণ্য পরিবেশন করার মাধ্যমে সব ধরনের ভোক্তাদের মন জয় করে নিচ্ছে মেট্রো মার্ট। সারা দেশজুড়ে ছয় শতাধিক আউটলেট ও ই-কমার্স স্টোরের মাধ্যমে সেরা গুণ ও মানের ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য ও নিরাপদ, অরগানিক খাদ্য সব ধরনের ভোক্তাদের হাতের নাগালে পৌঁছে দিতে চায় মেট্রো মার্ট।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম