Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

র‌্যাডিসন ব্লুতে ৮০ বিজয়ীকে পুরস্কৃত করবে এমইপি গ্রুপ

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ এএম

র‌্যাডিসন ব্লুতে ৮০ বিজয়ীকে পুরস্কৃত করবে এমইপি গ্রুপ

Advertisement

বাংলাদেশের অন্যতম পুরোনো ও সুপরিচিত বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘এমইপি অ্যাক্সেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ আয়োজন করতে যাচ্ছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠানে মোট ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ দেওয়া হবে।

লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলস উৎপাদনকারী এমইপি গ্রুপ গুণগত মান, নিরাপত্তা ও গ্রাহকের আস্থাকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বৈদ্যুতিক পণ্যের বাজারে কাজ করছে। ‘গুণে ও মানে অনন্য’ এই অঙ্গীকার সামনে রেখে প্রতিষ্ঠানটি নতুন পণ্য, উন্নত প্রযুক্তি ও বিস্তৃত বিপণন নেটওয়ার্কের মাধ্যমে বাজারে অবদান আরও বাড়াতে চায়।

এই আয়োজন শুধু পুরস্কার বিতরণে সীমাবদ্ধ নয়; এটি খুচরা বিক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের সঙ্গে এমইপির দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ। বিজয়ীদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে এমইপি পণ্যের প্রদর্শনী, ব্যবসায়িক মতবিনিময় এবং ভবিষ্যৎ বাজার সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করবেন এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা.  জাহাঙ্গীর আলম চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন।

ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, এই আয়োজন আমাদের ব্যবসায়িক অংশীদারদের অবদানের স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির যৌথ অঙ্গীকার। নতুন কারখানা, উন্নত প্রযুক্তি, নতুন পণ্য ও শক্তিশালী বাজারব্যবস্থার সমন্বয়ে আমরা এমইপিকে দেশের বৈদ্যুতিক পণ্য খাতের অন্যতম বড় ও দায়িত্বশীল বাজার-অবদানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১০ একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে এমইপি গ্রুপ। প্রস্তাবিত কারখানাটি চালু হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের মান ও বৈচিত্র্য উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় বৈদ্যুতিক পণ্যশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এমইপি গ্রুপ জানায়, গ্রাহক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য ‘এমইপি পণ্যে বিশেষ অফার’ অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এ সময় অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ সুবিধা থাকবে। প্রতিষ্ঠানটি আশা করছে, এ কার্যক্রম নতুন কারখানাকে সামনে রেখে দেশব্যাপী বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক অংশীদারদের আরও সক্রিয় করতে সহায়তা করবে।

শোকিল আলম চাকলাদার বলেন, ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও ২টি ফ্রিজ তুলে দেওয়ার মাধ্যমে আমরা খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের পরিশ্রম এবং আস্থাকে সম্মান জানাতে চাই। নতুন উৎপাদন সক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে অংশীদার ও গ্রাহকদের নিয়ে একটি শক্তিশালী ও টেকসই বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম