উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
উত্তরা ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। উত্তরা ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট অতিথি।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮ এবং উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা যৌথভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে এই উদ্যোগের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। পরবর্তীতে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন।
বক্তব্যে তিনি অ্যালামনাই রিইউনিয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন ইউনিভার্সিটির সঙ্গে সাবেক শিক্ষার্থীদের সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও অর্জন ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অগ্রযাত্রায় অ্যালামনাইদের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা তার বক্তব্যে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইউনিভার্সিটির ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি অ্যালামনাইদের ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের পেশাগত অর্জন ও সক্রিয় সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রাকে সমৃদ্ধ করে। সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রশিদ, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট; প্রফেসর ড. মো. সুলতানুল ইসলাম, ডিন, স্কুল অব সিভিল, এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, উত্তরা ইউনিভার্সিটি; এবং রাজিয়া সুলতানা, প্রধান অতিথি এসএম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি এবং অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল SSARAH Travels।সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই সোসাইটির সভাপতি ও অনুষ্ঠান সচিব আবু তালিব পিকে অনুষ্ঠানের সফল আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলম। দিনের আয়োজনের পরিসর আরও বিস্তৃত হয় জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড শিরোনামহীন-এর লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে। উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত এই কনসার্টে অংশ নেন ১৪ হাজারেরও বেশি শিক্ষার্থী।
অ্যালামনাইদের পুনর্মিলনের এই আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি বৃহৎ বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদযাপনে পরিণত করে। সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে উদযাপন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পরিবারের বিভিন্ন প্রজন্মকে একত্র করার মধ্য দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ একটি অর্থবহ পুনর্মিলনের উপলক্ষ হয়ে ওঠে।
