Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি

Advertisement

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য মো. শামসুল হুদা এফসিএ। বিশেষ অতিথি ছিলেন- বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য প্রদান করেন। 

স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার নবীন শিক্ষার্থীদের বিইউবিটিতে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। বিভিন্ন অনুষদের ডিনরা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতি নিয়ে কথা বলেন। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজেরও আয়োজন করা হয়। পাশাপাশি বর্তমান শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী ও বিইউবিটির এক সাবেক শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। 

প্রধান অতিথি মো. শামসুল হুদা এফসিএ নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনার সময়কে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ গড়ে তুলতে কাজে লাগাতে হবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী নবীন শিক্ষার্থীদের বিইউবিটিতে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, শৃঙ্খলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শেখা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয় জীবনকে অর্থবহ করে তুলতে পারো।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে বিইউবিটি কালচারাল ক্লাবের সদস্যরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পরে লালন ব্যান্ডের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ সাংস্কৃতিক পর্বে ক্যাম্পাসের সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম