Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি

Advertisement

নগদ গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ সোমবার এ সমঝোতা স্মারক সই হয়। এতে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মো. মনিতুর রহমান ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  সমঝোতা স্মারক অনুযায়ী, নগদের গ্রাহক ও এজেন্টদের জন্য নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও ফিক্সড ডিপোজিট (এফডি) হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করবে দুই প্রতিষ্ঠান।

পাশাপাশি নগদ অ্যাপের মাধ্যমে যোগ্য গ্রাহকদের আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সম্ভাবনাও যাচাই করা হবে। নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আইএফআইসি ব্যাংকের ঋণসুবিধা কাজে লাগিয়ে অর্থায়ন সুবিধা দেওয়ার বিষয়টিও সম্ভাব্য সহযোগিতার আওতায় রয়েছে।

অনুষ্ঠানে এ উদ্যোগের বিষয়ে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের লাখো গ্রাহকের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হবে। আমাদের ব্যাংকিং সক্ষমতার সঙ্গে নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ডিজিটাল মাধ্যমে সহজে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ আমরা খুঁজে দেখতে চাই। একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সহযোগিতার ভিত্তিও আরও শক্তিশালী হবে।

এ সময় নগদের প্রশাসক (বিপিও-নগদ) মো. মোতাছিম বিল্লাহ বলেন, সারা দেশে নগদের তিন লাখের বেশি উদ্যোক্তা নেটওয়ার্ক আছে। ফলে যেকোনো ব্যাংকের সেবা সারা দেশে ছড়িয়ে দিতে নগদ অনেক কার্যকরভাবে সহায়তা করতে পারে। দুইপক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সইয়ের ফলে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা যাবে। আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠিত ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে সঞ্চয় ও ঋণসেবার পরিসর আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রস্তাবিত ব্যবসায়িক ক্ষেত্রগুলোর সম্ভাব্যতা, কার্যকর মডেল এবং বাস্তবায়নের সুযোগ উভয় প্রতিষ্ঠান যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করবে। ২০২১ সালের মার্চ থেকে ‘অ্যাড মানি’ সেবার জন্য আইএফআইসি ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে নগদ। এর মাধ্যমে আইএফআইসি ব্যাংকের হিসাব থেকে নগদ ওয়ালেটে টাকা যোগ করতে পারেন গ্রাহকরা। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সহযোগিতার পরিধি আরও বাড়িয়ে আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং ও ঋণসেবাগুলো নগদের গ্রাহক ও এজেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা যাচাই করা হবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম