Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

দেশের ১৪ স্থানে এনআরবিসি’র পার্টনারশিপ ব্যাংকিং কার্যক্রম শুরু

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১০:২১ পিএম

দেশের ১৪ স্থানে এনআরবিসি’র পার্টনারশিপ ব্যাংকিং কার্যক্রম শুরু

Advertisement

প্রান্তিক জনগোষ্ঠির কাছে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবাকে পৌঁছে দিতে ১৪ স্থানে এসকেএস ফাউন্ডেশনের সাথে ক্ষুদ্রঋণভিত্তিক ‘পার্টনারশীপ’ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

১৮ নভেম্বর ভিডিও কনফারেন্সে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

এসময় যুক্ত ছিলেন ছিলেন এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন ও মাইক্রোফাইনান্স ডিপার্টমেন্টের প্রধান রমজান আলী ভূঁইয়া।

পার্টনারশিপ ব্যাংকিং উপশাখাগুলো হল কুড়িগ্রামের সবুজপাড়া, আন্ধারীঝাড় ও রাজারহাট, রংপুরের কাউনিয়া, ঠাকুরগাঁওয়ের নেকমরদ ও রহিয়া, নীলফামারীর চকধাপাড়া ও বাবুরহাট, দিনাজপুরের তর্পনঘাট, লালমনিরহাটের ইসলামপুর ও রসুলগঞ্জ, ঢাকার মিরপুর-৬ এবং সাভারের থানা রোড ও হরিণধরা।

এসময় এস এম পারভেজ তমাল বলেন, ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের ব্যাংক হতেই এনআরবিসি ব্যাংক এই পার্টনারশীপ ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগ গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

Advertisement

কার্যক্রম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম