জালালাবাদ গ্যাসের ২৬৩ কোটি টাকা মুনাফা অর্জন
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, সিলেট-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্টিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত সভায় ২০২০-২০২১ অর্থবছরে ২৬৩.৯৫ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জনের বিবরণী তুলে ধরা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্। সভায় কোম্পানির ২০২০-২০২১ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়।
২০২০-২০২১ অর্থ বছরে কোম্পানি ৪০৯১.৩১৯ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ২,৮২৮.৫৯ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ১৯১.১৫ কোটি টাকাসহ মোট ৩,০১৯.৭৪ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থ বছরে কোম্পানি ২৬৩.৯৫ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে।
আলোচ্য বছরে ডিএসএল, লভ্যাংশ, আয়কর ও আমদানী শুল্কসহ মোট ১৬৬.৮৮ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে, যা গত অর্থ বছরে ছিল ১৪১.৩৪ কোটি টাকা।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালকগণ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
