Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:২৮ পিএম

সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান

Advertisement

সোনালী ব্যাংক লিমিটেডের ডেপু্টি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার হিসেবে জেনারেল ম্যানেজার অফিস কুমিল্লায় প্রধান হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

তিনি ১৯৮৯ সালে ঢাকা সিটি কলেজ হতে বিকম এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) হিসেবে যোগদান করেন।

সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা যেমন সুপ্রিম কোর্ট শাখা, ওযাপদা কর্পোরেট শাখা, উত্তরা মডেল টাউনসহ ব্যাংকের বিভিন্ন শাখাসহ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

মো. মনিরুজ্জামান বিভিন্ন সময় দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার ইদীল কাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

 

Advertisement

জেনারেল ম্যানেজার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম