৮ কোটি টাকার চোরাই শাড়িসহ ৫ জনকে আটক করল কোস্ট গার্ড দক্ষিণ জোন
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপন তথ্যের ভিত্তিতে গত ২১ নভেম্বর ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীর তুলাতুলি লঞ্চ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা।
এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় আট কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি ১৫,৩৬৭ পিস শাড়ি, ১,০২২ পিস থ্রি পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫,৭৯২ পিস শাল, ১,৪০০ পিস ওড়নাসহ ৫ জন চোরাকারবারীকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. নুর ইসলাম (৩৬), মো. আসাদুজ্জামান (৩৮), মো. রফিকুল ইসলাম (৩০), মো. শহীদ শেখ (৪০) ও মো. লিটন (৩৬)। পরবর্তীতে আটক চোরাকারবারী এবং জব্দ কাপড় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।
