সীমান্ত ব্যাংক ও মেটলাইফ’র মধ্যে চুক্তি স্বাক্ষর
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সীমান্ত ব্যাংক লি. এবং মেটলাইফ বাংলাদেশের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় সীমান্ত ব্যাংকের ক্রেডিটকার্ড হোল্ডাররা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং স্বাভাবিক মৃত্যু- এই তিনটি ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ পাবেন।
মুখলেসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সীমান্ত ব্যাংক লি. এবং জাফর সাদেক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মেটলাইফ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে উন্নত গ্রাহক সেবা এবং নতুন নতুন ভ্যালু এডিশনের উপর গুরুত্বারোপ করেন।
