Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বিমা নিষ্পত্তি করেছে মেটলাইফ

Advertisement

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

২০২৪ সালে ২,৮৯৫ কোটি টাকার বিমা নিষ্পত্তি করেছে মেটলাইফ

Advertisement

 মেটলাইফ বাংলাদেশ ২০২৪ সালে মোট ২,৮৯৫ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে। গ্রাহকদেরকে বিমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি হিসেবে পরিশোধ করা অর্থ এর অন্তর্ভুক্ত। 

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বিমা পরিকল্পনায় গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে বিমা দাবির অর্থ পাওয়া। আমরা নিরলসভাবে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছি যাতে মেটলাইফের গ্রাহকরা তাদের বিমা দাবি দ্রুত এবং সহজে পেয়ে যান। বাংলাদেশের বীমা শিল্পের উপর গ্রাহকের মানুষের বিশ্বাস এবং আস্থা বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।

২০২৪ সালে মেটলাইফের নিষ্পত্তিকৃত মোট বিমা দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ২৩৭ কোটি টাকা; মৃত্যু দাবি হিসেবে ১৪০ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তি সহ আরও অন্যান্য কারণে ২,৫১৮ কোটি টাকা পরিশোধ করা হয়।

গত ৫ বছরে (২০২০-২০২৪) মেটলাইফ ১১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে। 

অনলাইন বিমা দাবি আবেদন করা এবং ৩-৫ কার্য দিবসের মধ্যে বিমা দাবি পাওয়ার মাধ্যমে মেটলাইফ-এর গ্রাহকরা এখন সবচেয়ে ভালো অভিজ্ঞতা উপভোগ করছেন। বিমা দাবি নিষ্পত্তিতে মেটলাইফের সক্রিয়তা এবং দক্ষতা দেশের বিমা খাতে গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। 

বাংলাদেশে ৯০০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখ ব্যক্তি গ্রাহকদের বিমা সেবা প্রদান করছে মেটলাইফ।

Advertisement

মেটলাইফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম