Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

বর্ষাদুপুর বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০২:৪৮ পিএম

বর্ষাদুপুর বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন রবিন রাফান

Advertisement

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল প্রশিক্ষক রবিন রাফান পেয়েছেন বর্ষসেরা বেস্টসেলার বই ২০২৫ পুরস্কার। 

৩ জুন ঢাকার বাংলাবাজারের লিয়াকত প্লাজায় অবস্থিত বর্ষাদুপুর অফিসে প্রকাশনা প্রতিষ্ঠান বর্ষাদুপুর পাবলিকেশনসের পক্ষ থেকে তাকে পুরস্কারটি দেওয়া হয়।

এই সম্মাননা এসেছে তার দুই যুগান্তকারী বই‘ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার‘ এবং ‘ ভবিষ্যতের ফ্রিল্যান্সিং: প্রশিক্ষণ থেকে সফলতা ‘—এর অভূতপূর্ব জনপ্রিয়তার জন্য।

প্রকাশনা প্রতিষ্ঠানটির সিইও মাশফিক তন্ময় বলেন, এটা সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল স্কিল বেইজড প্রফেশনের যুগ। এই কারণেই এত অল্প সময়ে দুটি বই-ই বেস্টসেলার হয়ে উঠেছে। ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ারের ৭ম সংস্করণ ইতোমধ্যে স্টক আউট হয়েছে, আর বিশাল চাহিদার কারণে ৮ম সংস্করণ এই সপ্তাহেই প্রকাশিত হচ্ছে। এই ডিজিটাল যুগে বইয়ের এমন চাহিদা সত্যি মুগ্ধ করেছে আমাদের।

ভবিষ্যতের ফ্রিল্যান্সিং বইটির তৃতীয় সংস্করণ এ মাসেই বাজারে এসেছে। যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পাঠকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে।

এতটাই আন্তর্জাতিক চাহিদা তৈরি হয়েছে যে, এই দুই বই নিউইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার আন্তর্জাতিক বইমেলায় স্থান পেয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো- এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের লেখা বই আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শিত হলো, যা নিঃসন্দেহে দেশের জন্য গর্বের বিষয়।

পুরস্কার গ্রহণ করে রবিন রাফান বলেন,

আমি বই দুটি লিখেছিলাম যেন যারা এই ফিল্ডে আসতে চায়, তারা যেন একটি সঠিক গাইডলাইন পায়। সবাই এতটা ভালোবাসা দেখাবে ভাবিনি। আমি সত্যিই কৃতজ্ঞ। 

এই সম্মাননার মাধ্যমে রবিন রাফান শুধু একজন সফল লেখকই নন, বরং ডিজিটাল দুনিয়ার একজন পথপ্রদর্শক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। যিনি হাজারো তরুণকে অনুপ্রাণিত করছেন দক্ষতা, কল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়তে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে উত্তরা ইউনিভার্সিটির গৌরবোজ্জ্বল অর্জন: রাষ্ট্রপতির অভিনন্দন

গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে উত্তরা ইউনিভার্সিটির গৌরবোজ্জ্বল অর্জন: রাষ্ট্রপতির অভিনন্দন

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালস কারখানা পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত

বিশ্ব বাত দিবস আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম