Logo
Logo
×
   

সারাদেশ

কমলগঞ্জে ধান খেতে যুবকের গলাকাটা লাশ

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

কমলগঞ্জে ধান খেতে যুবকের গলাকাটা লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জে ধান খেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন মিয়া (২৭) পশ্চিম নন্দগ্রামের সাত্তার মিয়ার ছেলে। 

মঙ্গলবার উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

সকালে স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে। সোমবার রাতে তাকে হত্যা করা হয়।

স্থানীয়রা বলেন, নিহত লিটনের সঙ্গে এলাকার অনেক মানুষের সমস্যা আছে। সে এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। তবে সোমবার রাতে তাকে এভাবে হত্যা করা ঠিক হয়নি।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি শুনে দেখতে এসেছি। লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .