Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় নায়ক সালমান শাহকে স্মরণ

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় নায়ক সালমান শাহকে স্মরণ

Advertisement

বর্ণাঢ্য আয়োজনে যশোরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারো শহরের কাঠেরপুল যুব সংঘের আয়োজনে গাড়িখানা এলাকায় সালমান শাহের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেককাটা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমানভক্ত অংশ নেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

ভক্তরা স্মৃতিচারণমূলক আলোচনায় বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে। অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান হত্যার জট খুলবে; কিন্তু বছরের পর বছর তদন্তের নামে প্রহসন করা হচ্ছে; যা মেনে নেওয়ার না।

আলোচনাকালে নেতার আরও বলেন, সালমান শাহের মৃত্যুর পর আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেখেছি। এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মো ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা, সালমান হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনা হোক।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুঁইয়া জানান, সালমান কোটি ভক্তের হৃদয়ে মিশে আছে। মৃত্যুর ২৪ বছর পেরুলেও এখনো তাকে স্মরণ করছেন। সালমান শাহ মরেননি। কোটি ভক্তের মাঝে তিনি অমর হয়ে আছেন।

তিনি বলেন, সালমান স্মরণে প্রতি বছরই নানা আয়োজন করে থাকেন। তারই অংশ হিসেবে এবছরেও দোয়া, কেককাটা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন- সালমান ভক্ত রিকি খান, সাকিব,  রেহান, সেতু, রিংকু, ওয়াসিম, আকাশ হোসেন, হান্নান হোসেন, ফারুক হোসেন, হাবীব, নান্টু, সাফিন মুবিন প্রমুখ।

Advertisement

সালমান শাহ যশোর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম