Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বন্ধুর ফ্ল্যাটে মিলল শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম

বন্ধুর ফ্ল্যাটে মিলল শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত লাশ

Advertisement

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলার একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। 

নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি এবং মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।   

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আক্কাস আলী প্রায় ১৫-২০ দিন আগে বন্ধু জাহিদ হাসান ঢালীর ফ্ল্যাটে বেড়াতে আসেন এবং ওই বাসাতেই অবস্থান করছিলেন।     

পারিবারিক ও ব্যবসায়িক লোকসানজনিত কারণে তিনি আর্থিক সংকটে পড়েন। প্রায় সময় পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর আগেও তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ৩টার মধ্যে যেকোনো সময় আক্কাস আলী বাসায় একা থাকার সুযোগে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Advertisement

লাশ উদ্ধার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম