Logo
Logo
×
   

সারাদেশ

নাসিরনগরে সংঘর্ষে যুবক নিহত, হামলা লুট

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

নাসিরনগরে সংঘর্ষে যুবক নিহত, হামলা লুট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আমীর আলী নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়িতে শুরু হয় হামলা ও লুটপাট। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দাঁতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। 

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ জানান, নিহত আমীর আলী দাঁতমন্ডল গ্রামের রফিজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল সুজনের এক কর্মচারীকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। 

পরে সুজনকে মারধর করা হয়। এ ঘটনার কিছুদিন পর ঢাকা থেকে দুজনই নিজ বাড়ি নাসিরনগর আসেন। বাড়িতে এসে সামাজিকভাবে শেষ হওয়ার জন্য বুধবার বিকালে সালিশে বসেন। সালিশ চলাকালেই উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। 

একপর্যায়ে দুইপক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আমীর আলী নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের জালাল উদ্দিরে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। জালালের বাড়ি থেকে ১৩টি গরু নিয়ে যায়। এছাড়া আরও অনেক বাড়িতে হামলা করে লুটপাট ও ভাঙচুর চালায়। 

নিহতের স্ত্রী রুফেসা বেগম বলেন, চার-পাঁচজন মিলে তার স্বামীকে নিজ ঘরে গলাটিপে হত্যা করে। 

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, দাঁতমন্ডলে দুইপক্ষের সংঘর্ষের জেরে একজন মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কিভাবে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যবে না। 

লুটপাটের বিষয়ে তিনি বলেন, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .