Logo
Logo
×

সারাদেশ

বাড়ি ফেরার পথে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ এএম

বাড়ি ফেরার পথে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

রাজধানী ঢাকার নদ্দা এলাকার একটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন নরসিংদীর রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম নূরউদ্দিন আহমেদের ছেলে মো. নাহিদ (১৩)। নিখোঁজের ৭২ ঘণ্টা পেড়িয়ে গেলেও এখনো তার সন্ধান পায়নি পরিবার। 

নিখোঁজ নাহিদ একমাত্র ছেলে। সে রাজধানীর নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী। 

পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাহিদ নিয়মিত পড়াশোনা শেষে নদ্দার ‘মারকাযুত তাকওয়া’ মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।

নাহিদের বাবা বলেন, বুধবার থেকে আমার ছেলে নাহিদ নিখোঁজ রয়েছে। তাকে খোঁজে পেতে পরিবারের সবাই ছোটাছুটি করছে। আশঙ্কা করা যাচ্ছে ছেলেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করেছি। ওই থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান নাহিদকে দ্রুত খোঁজে পেতে সহায়তার আশ্বাস দিয়েছেন। তারা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করবেন বলে জানান তিনি। 

তিন দিনেও কোনো খোঁজ না মেলায় নাহিদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন তবে নিকটস্থ থানা অথবা ০১৭১৬০০১৪৭১, ০১৭৯০৫৫৬৮২০ নাম্বারে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম