Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানুষের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জয়নুল আবেদীন

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ এএম

মানুষের ভোটাধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জয়নুল আবেদীন

Advertisement

বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) মো. জয়নুল আবেদীন বলেছেন, যতদিন পর্যন্ত মানুষের ভোটাধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মনোহরদী বাজার সংলগ্ন বাইপাস সড়কে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লে. কর্নেল (অব.) মো. জয়নুল আবেদীন।

তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী শাসন আমলে গণতন্ত্র হারিয়েছি, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকারসহ সকল অধিকার ফিরিয়ে আনতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি।তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে বিএনপি।

শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, মনোহরদী উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ আওরঙ্গজেব ইয়াকুব, বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মো. জাকির হোসেন প্রমুখ।

উদ্বোধন ও আলোচনা সভা শেষে শত শত নেতাকর্মীকে নিয়ে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

Advertisement

বিএনপি নরসিংদী

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং লেনদেনে ভোগান্তি

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং লেনদেনে ভোগান্তি

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

জিয়াউল আহসানের বাড়ির নাম পালটে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার নেপথ্যে কী ছিল, জানাল পুলিশ

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম