Logo
Logo
×
   

সারাদেশ

দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ৫

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সনাতন সম্প্রদায়ের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। 

সোমবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর বারোয়ারি দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মঙ্গলবার শ্রী অর্জুন বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রী দিজেন চন্দ্র কবিরাজকে (৫৮) আটক করে।

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তরা (৩৫) নামে এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করা হয়েছে। বাকিরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- সুপ্রজিৎ, স্বপন হালদার, অর্জুন ও আরেকজনের নাম পাওয়া যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে সোমবার রাত ১১টার দিকে মন্দিরের জায়গা নিয়ে মন্দির প্রাঙ্গণে উভয়পক্ষে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ৫ জন আহত হন।

ওসি হাবিবুর রহমান জানান, মন্দিরে সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় মণ্ডপে প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .