Logo
Logo
×
   

সারাদেশ

রাজৈরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম

রাজৈরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন নিলা (৩০) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী চন্দ্রা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াসমিন নিলা নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

রাজৈর থানার ওসি মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .