Logo
Logo
×

সারাদেশ

আখাউড়ায় ট্রেনে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম

আখাউড়ায় ট্রেনে বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ

জব্দ ভারতীয় চোরাই পণ্য। ছবি: যুগান্তর

পূর্বাঞ্চল রেলপথের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে বাসমতী চালসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে যৌথবাহিনী।

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম। 

বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্ণফুলি এক্সপ্রেস যাত্রা বিরতি দিলে ট্রেনের লাগেজ ভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ করা হয়। তবে এ সময় জড়িত কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি যৌথবাহিনী। 

রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প এবং আখাউড়া রেলওয়ে থানা পুলিশ স্টেশনে যৌথভাবে অভিযান চালায়। 

এ সময় ৩নং প্লাটফর্মে যাত্রাবিরতি দেওয়া ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস, ৩৩৭ কেজি ফুচকা উদ্ধার করে যৌথবাহিনী। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। তবে এসব পণ্যের মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছেন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান, অভিযানে জব্দ এসব ভারতীয় পণ্যের চোরাচালানে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম