Logo
Logo
×
   

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

Icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী শহর ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ওই বছরের ১৩ ডিসেম্বর শহরের ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও ছাত্রলীগের সাবেক নেতাদের নামও ছিল বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .