Logo
Logo
×
   

সারাদেশ

বেলকুচিতে আত্মসমর্পণ করা ৬৭ চরমপন্থি পেলেন গরু ও খামার

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম

বেলকুচিতে আত্মসমর্পণ করা ৬৭ চরমপন্থি পেলেন গরু ও খামার

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সিরাজগঞ্জের বেলকুচিতে ৬৭ চরমপন্থির পুনর্বাসনের জন্য ৫৬ শতক জমিসহ ক্যাডেল সেড, ভার্মি কম্পোস্ট শেড, হারভেস্টার মেশিন শেড, ডেইরি কেয়ার শেড উদ্বোধন ও ৪৮টি গরু হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে নির্মিত শেড উদ্বোধন ও গরু হস্তান্তর করা হয়। চরমপন্থিদের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয় ২ কোটি ৩০ লাখ টাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মাকসুদুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আনোয়ারুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মনজুরে মাওলা, বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আবু তালেব প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .