Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উল্লাপাড়ায় সড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ প্রাণ

Icon

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম

উল্লাপাড়ায় সড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ প্রাণ

Advertisement

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ প্রাণ হারালেন ৩ জন। সোমবার (১৩ অক্টোবর) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের এনজিও কর্মী আব্দুল হান্নান (৩৫) ও তার চার বছরের মেয়ে হাফসা এবং শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের আবু বক্কারের ছেলে নুরনবী (৬০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, রাত ৭টার দিকে বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের কর্মী আব্দুল হান্নান, তার স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে উল্লাপাড়ার সলঙ্গায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

সলঙ্গা থানার চড়িয়া গ্রামের পাশে মোটরসাইকেলটি ১ নম্বর সেতুর কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশু হাফসা। এ সময় মোটরসাইকেলটিও উলটে পড়ে রাস্তার পাশে। ঘটনাস্থলে হাফসার মৃত্যু হয়। গুরুতর আহত হন আব্দুল হান্নান ও তার স্ত্রী বৃষ্টি খাতুন। ভাগ্যক্রমে তাদের ছেলে অক্ষত থাকে। হান্নান ও বৃষ্টিকে স্থানীয়রা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই হান্নানের মৃত্যু হয়। তার স্ত্রী বৃষ্টি চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

ওসি বলেন, সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মোড়ে রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মারা যান নুরনবী (৬০)। নুরনবীকে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে এর চালক ও হেলপার দুর্ঘটনার সময় পালিয়ে গেছে। হাইওয়ে থানা পুলিশ তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানা ও সলঙ্গা থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

পাঁচ ঘণ্টা পর শিক্ষার্থীদের সড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম