Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাকসু ও চাকসুতে বিজয়ী ভাই-বোন

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম

রাকসু ও চাকসুতে বিজয়ী ভাই-বোন

রাকসু ও চাকসুতে জয়ী ভাই-বোন। ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধির নির্বাচন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদ ও হোস্টেল ছাত্র প্রতিনিধির নির্বাচনে জয়ী হয়েছেন সীতাকুণ্ডের দুই ভাই-বোন।

রাকসু কেন্দ্রীয় সংসদে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এবিএম খালেদ। খালেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

অন্যদিকে চাকসু নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদে অভিযাত্রিক ছাত্রী ঐক্য প্যানেল থেকে সর্বোচ্চ ৭১৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন উম্মে হাবীবা। 

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর গ্রামের মুহাম্মদ মঈন উদ্দীন বাহার ও সামিনা আক্তার দম্পতির ছেলেমেয়ে তারা। 

তাদের বিজয়ে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় নেতাদের প্রত্যাশা— রাকসু ও চাকসুতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তারা সীতাকুণ্ডবাসীর মুখ উজ্জ্বল করবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ নিচ্ছেন চাকসু সদস্য

মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ নিচ্ছেন চাকসু সদস্য

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

জকসু ‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচন বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুতে কোন পদে কতজন লড়বেন

আরও পড়ুন

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৭ সালে পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম