Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা সারওয়ার আলমের

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম

শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা সারওয়ার আলমের

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম ছবি: সংগৃহীত

Advertisement

সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে একযোগে মাঠে নেমেছে প্রশাসন ও পুলিশ। ফুটপাত দখল, বেপরোয়া পার্কিং ও অবৈধ যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত দুদিন ধরে নগরীর সড়ক ও ফুটপাতে অব্যাহত রয়েছে অভিযান।

নগরীর জিন্দাবাজার এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের দোকান বা প্রতিষ্ঠানের সামনে রাস্তা বা ফুটপাত দখল করে পসরা সাজালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সিলেটের হকাররা প্রশাসনের নির্দেশনা মেনে এখন আর রাজপথে বসছেন না, তাই দোকান মালিকদেরও সচেতন হতে হবে। নিজের পণ্য দোকানের ভেতরে রাখতে হবে, ফুটপাতে নয়। কেউ যদি নিজের দোকানের সামনে কোনো ভাসমান ব্যবসায়ীকে বসতে দেন বা বসিয়ে ব্যবসা করেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, আধ্যাত্মিক এই পূণ্যভূমি সবার, আমরা সবাই মিলে সিলেটকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তিনি ব্যবসায়ী ও নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুছ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার প্রমুখ।

এদিকে বিকালে এসএমপি নগরীতে যানবাহন চলাচল ও পার্কিং ব্যবস্থা শৃঙ্খলিত করতে তিন দফা নতুন নির্দেশনা জারি করে। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত জনস্বার্থ সংশ্লিষ্ট ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত কোনো যানবাহন পার্কিং করা যাবে না, দুই লেনের সড়কে কোনো ধরনের পার্কিং নিষিদ্ধ এবং নির্ধারিত পার্কিং স্থানে কেবল এক লাইনে ও অনুমোদিত সংখ্যক যানবাহন রাখার নিয়ম মানতে হবে। একাধিক সারিতে গাড়ি রাখা আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসএমপি আইনের ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ, তাই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসএমপির এক কর্মকর্তা জানান, নগরীর প্রধান সড়ক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকার চলাচল স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, অনিয়ন্ত্রিত পার্কিং ও যানবাহন থামানোর কারণে প্রতিদিনই যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়, নতুন নির্দেশনা বাস্তবায়ন হলে সিলেটের সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। নগরবাসীর মতে, জেলা প্রশাসকের হুঁশিয়ারি ও এসএমপির নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটবে এবং সিলেট নগরী আরও পরিচ্ছন্ন, চলাচলযোগ্য ও বাসযোগ্য হয়ে উঠবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

গ্রেফতার ২৬ জনের মধ্যে রিমান্ডে ৩ জন, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

রণজিতের গোপন সভা গ্রেফতার ২৬ জনের মধ্যে রিমান্ডে ৩ জন, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

২৪ ঘণ্টায় সিলেটে হামে প্রাণ গেল আরও দুই শিশুর

২৪ ঘণ্টায় সিলেটে হামে প্রাণ গেল আরও দুই শিশুর

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

গোপন বৈঠকের অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে জাসাসের তালা

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

সিলেটে পরিবহণ ধর্মঘট শুরুর আগেই স্থগিত

আরও পড়ুন

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম