Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এবার ১ টাকা কেজি গরুর মাংস বিতরণের ঘোষণা সেই জামিলের

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম

এবার ১ টাকা কেজি গরুর মাংস বিতরণের ঘোষণা সেই জামিলের

Advertisement

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দেওয়া সেই মাওলানা রায়হান জামিল এবার ১ টাকা কেজিতে গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। এর আগে ১০ টাকার ইলিশ বিতরণ করতে গিয়ে কম পড়ায় জনগণের তোপের মুখে স্থান ত্যাগ করতে বাধ্য হন তিনি।

জানা গেছে, রায়হান জামিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসনে নির্বাচন অংশ নিতে চান।

বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে গরুর ছবি সংবলিত মাংস বিতরণের পোস্টার। পাশাপাশি এ ধরনের একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টারে দেখা যায়, রায়হান জামিলের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর ভাঙ্গা উপজেলায় ১ টাকায় এক কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রায়হান জামিল বলেন, ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক টাকায় গরুর মাংস বিতরণ করব। যাদের এই মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। ১০০ জন অসহায়-দরিদ্র মানুষদের তালিকা করে এরই মধ্যে টোকেন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন মাওলানা রায়হান জামিল। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। ৬০০ পিস ইলিশের বিপরীতে ক্রেতা এসেছিলেন প্রায় ২ হাজার। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম