Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কার্ভাডভ্যান চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম

কার্ভাডভ্যান চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে

Advertisement

জামালপুরে কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাডভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ভাডভ্যান আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ঘটনাস্থলে নিহত রাশেদ আহমেদ সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার আব্দুল হায়দার আলী পুত্র। বাকী নিহত এবং আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

স্বামী হারানোর পর মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেটাও শেষ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম