Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যাংকের টাকায় সৌদি যাচ্ছেন মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবক

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

ব্যাংকের টাকায় সৌদি যাচ্ছেন মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবক

Advertisement

অবশেষে মাইক ভাড়া করে অটোরিকশা নিয়ে ঘুরে এলাকাবাসীকে মাইকে গালাগাল করার ঘটনাই আশীর্বাদ হয়ে দেখা দিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ ঘটনা ভাইরাল হয়ে উঠার পর পূরণ হলো ব্যাংক ঋণ পাওয়ার প্রত্যাশা ও বিদেশ যাওয়ার স্বপ্ন।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণের চেক হাতে পাওয়ায় আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন রাব্বি।

বৃহস্পতিবার সেই টাকা পেয়ে কর্মসংস্থানের জন্য ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্য পাড়ি জমানোর প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন অটোরিকশাচালক যুবক রাব্বি। এজন্য সবার কাছে চেয়েছেন দোয়া ও ভালোবাসা। আবার ক্ষমাও চেয়েছেন অস্বাভাবিক ভাষায় ক্ষোভ প্রকাশ করার জন্য। 

প্রবাসী কল্যাণ ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর রাব্বি তার নিজ ফেসবুকের এক পোস্টে লেখেন- ‘আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না- ধন্যবাদ সবাইকে।’

উল্লেখ্য, পাসপোর্ট ও ভিসা হওয়ার পরও পরিবারের অভাব-অনটন দূর করতে বিদেশ যাওয়ার টাকা ঋণ না পেয়ে গত ১৭ অক্টোবর দুপুরে ক্ষোভে-দুঃখে ৫শ টাকায় মাইক ভাড়া করে গালাগালি করেছিলেন এলাকাবাসীকে। তার লেনদেন ভালো না, অথবা ঋণ পরিশোধের সামর্থ্য নেই- এলাকাবাসীর এমন অপপ্রচারের কারণে কোথাও ঋণের টাকা পাননি বলে ধারণা জন্মায় রাব্বির। তাই এমন ক্ষোভ ঝেড়েছিলেন অভিনব কৌশলে।

এমনকি গালমন্দ করার সেই ভিডিওটি রেকর্ড করে পোস্ট করেছিলেন নিজের ফেসবুক ওয়ালে। খুব দ্রুত ঘটনাটি ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠে। বিশেষ প্রতিবেদন হিসেবে দৈনিক যুগান্তরের ঠাঁই পায় এ ঘটনা।

রাব্বির এমন অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে প্রথমে হাসিঠাট্টা হলেও পরে অনেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। চায়ের দোকানে আড্ডাতেও রাব্বির বিষয়টি সবার মুখে মুখে আলোচিত হতে থাকে।

রাব্বি বলেন, আমার বিষয়ে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি। সেখানে সব কাগজপত্র দাখিল করা হলে ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। ইতোমধ্যে আমার হাতে টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। তাছাড়া গালাগালি করা ঘটনার জন্য সবার কাছেও দুঃখপ্রকাশ করছি। কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশে যাচ্ছি, সেটা যেন সফল হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করা হয়। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েন তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

পাগলা মসজিদের দানবাক্স মিলল ১ হাজার ৪৪ ভরি সোনা ও ৬৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

আরও পড়ুন

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম