Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

Advertisement

Icon

মোহাম্মদ ইলিয়াছ, বান্দরবান

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৬ এএম

বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী, ঝুঁকিতে লামা উপজেলা

ছবি: যুগান্তর

Advertisement

বান্দরবানে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে লামা উপজেলা। তাছাড়াও আলীকদম ও সদর উপজেলায়ও দিনদিন মারাত্মক আকার ধারণ করছে বলে জানায় উপজেলা স্বাস্থ্যবিভাগ।

বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বিগত এক মাসে প্রায় ১হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিয়েছে বান্দরবান সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। তার মধ্যে বান্দরবানের শুধু লামা উপজেলায় প্রায় ৮শর ও বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।

বান্দরবান সদর হাসপাতালের তথ্য মতে, ইনডোর আউটডোর মিলিয়ে বিগত একমাসে প্রায় ১৫৬ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মিজানুর রহমান। 

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, বিগত ২ মাসে শুধুমাত্র লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে ২২৯ জন ডেঙ্গু রোগী সেবা নিয়েছে। তবে কোন রোগী মারা যায় নাই।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, সারা বাংলাদেশে যখন বর্ষার সিজন শুরু হয় তখন ডেঙ্গু আর ম্যালেরিয়া রোগী বৃদ্ধি পায়। সাধারণত মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এ রোগ ছড়ায়। কিন্তু এখন নভেম্বর মাসে এসেও এর প্রভাব রয়ে গেছে। বাড়ির পাশে, জঙ্গলে, খাল-বিল ও নালায় জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়। তাই কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম