Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডিএনএ পরীক্ষায় মিলল পিতৃপরিচয়

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

ডিএনএ পরীক্ষায় মিলল পিতৃপরিচয়

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করেন এক তরুণী (১২)। ডিএনএ পরীক্ষায় জানা গেছে ওই শিশুর পিতা কে। 

মঙ্গলবার ডিএনএ রিপোর্ট দেওয়ানগঞ্জ মডেল থানায় আসে। এতে জানা গেছে ওই শিশুর পিতা সোলাইমান (২২) নামের এক যুবক। 

স্বামীর অধিকার ও নবজাতক পিতৃত্ব পরিচয়ের জন্য কিশোরীর পিতা ২০২৪ সালে ১৬ ডিসেম্বর বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলায় মডেল থানা পুলিশ অভিযুক্ত সোলাইমানকে ঢাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাবন্দি। 

কিশোরী জানান, তার বাড়ি সদর ইউনিয়নের দিঘলকান্দি পশ্চিমপাড়া গ্রামে। একই গ্রামের সোলাইমান (২২) তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কলঙ্ক রটানোর ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়মিত শারীরিক সম্পর্ক করেন। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার নবজাতকের বয়স ৪ মাস।

প্রথম থেকেই ওই কিশোরী বলেছেন, সন্তানের পিতা সোলাইমান। ডিএনএ রিপোর্ট জানার পর ওই কিশোরী বলেন, এখন আমাকে সামাজিকভাবে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতি দেওয়া হোক। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, ডিএনএ নমুনা পরীক্ষায় মিলেছে ওই শিশুর পিতৃ পরিচয়। বর্তমানে সোলাইমান কারাবন্দি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বিয়ের ৩ সপ্তাহ না যেতেই পাতানো মামার সঙ্গে পালালেন গৃহবধূ

বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সভায় বিমানমন্ত্রী বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম