Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তানোরে অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না

Advertisement

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না

Advertisement

রাষ্ট্রব্যবস্থায় ইসলামি আইন চালু হলে কারো অধিকার নিয়ে আর আন্দোলন করতে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

রাজশাহীর তানোর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে বৈষম্য স্বয়ংক্রিয়ভাবে দূর হবে ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া কোনো মানুষই অন্যায় প্রবণতা থেকে দূরে থাকতে পারে না। এজন্য দরকার একদল সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু সোনার মানুষ। আর সেই সোনার মানুষ তৈরিতে কাজ করে যাচ্ছে জামায়াত। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জনগণের কল্যাণে নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, তার দলে কোনো দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষক অপরাধী নেই এবং তাদের এ দলে অন্তর্ভুক্ত হওয়ারও সুযোগ নেই।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভোটের মাধ্যমেই যোগ্য নেতৃত্ব নির্বাচন সম্ভব। তাই একজন সৎ নাগরিকের উচিত যোগ্য, আমানতদার ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে ভোট দেওয়া।

তিনি আগামী নির্বাচনে তরুণ সমাজসহ বাংলাদেশের আপামর জনসাধারণকে ভবিষ্যত উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচিত করতে আহবান জানান।

আজ বুধবার (৫ অক্টোবর) তানোর পৌর সদরে অবস্থিত আব্দুল্লাহ্ কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আফজাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুব চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক জামিল রহমান ও মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ও শ্রমিক নেতা আবদুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। 

সমাবেশে রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সন্ধ্যার পর পৌর এলাকার বিভিন্ন পাড়া মহাল্লায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের নেতা অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনকে উন্নত অঞ্চল হিসাবে গড়তে চান। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই ন্যায়বিচার ও সমমর্যাদার ভিত্তিতে নিরাপদ পরিবেশে কাজ করতে পারবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম