Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ এএম

চট্টগ্রামে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

Advertisement

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হালিশহরের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। সেখানকার একটি স্ক্র্যাপের দোকানে কাজ করতেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে তাঁকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সায়মা গণমাধ্যমকে বলেন, বাড়ির সামনে দুপক্ষের মধ্যে মারামারি চলছিল। তখন আমার ভাই বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার ভাইকে ছুরিকাঘাত করা হয়।

Advertisement

চট্টগ্রাম

Advertisement

আরও পড়ুন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

নবজাতককে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার যুবক

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দের ঘটনায় মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম