Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

Advertisement

ফরিদপুরের সদরপুর উপজেলায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে। মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কিশোরীকে নির্জন এক বাগানে নিয়ে এই কাণ্ড ঘটানো হয়।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সদরপুর উপজেলার চর চাঁদপুর ভূঁইয়াডাঙ্গী গ্রামের বাগানে। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাইয়ের বিরুদ্ধে সদরপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন শিশুটির মামা।

এজাহার দায়েরের পর বিষয়টি জানাজানি হয়। অভিযুক্তের নাম শামিম বেপারী (৩৩)। সে উপজেলার চরচাঁদপুর কোলপাড় গ্রামের বাসিন্দা। 

কিশোরীর মামা ও মামলার বাদী ছত্তার খান বলেন, ঘটনার পরদিন ৮ নভেম্বর সদরপুর থানায় অভিযুক্ত দুলাভাই শামিম বেপারীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। গত ৭ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত শামিম বেপারী বাড়ি থেকে চর চাঁদপুর বাজারের আল এহসান ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য আমার ভাগ্নিকে নিয়ে যায়। কিছু সময় পর শিশুটির খোঁজ নেওয়া হলে- মাদ্রাসার শিক্ষিকার মোবাইলে ফোন করে কিশোরী কান্নাকাটি করে তার মামি ও মায়ের কাছে পুরো ঘটনাটি জানায়।

কিশোরীর অভিযোগ, বাজারে যাওয়ার পথে সদরপুর থানাধীন চর চাঁদপুর ভুঁইয়াডাঙ্গী আফসার কাজীর বাগানের কাছে পৌঁছলে শামিম বেপারী ঔষধি গাছ আনার কথা বলে তাকে জঙ্গলে নিয়ে যায়। সেখানেই বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। 

ঘটনাটি জানার পর ভুক্তভোগীর মামা ও তার মা দ্রুত মাদ্রাসায় গিয়ে শিশুটির কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। অসুস্থ হয়ে পড়লে তাকে গোপনে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শামিম বেপারী পলাতক রয়েছেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম