Logo
Logo
×
   

সারাদেশ

বাইসাইকেল চালাতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

বাইসাইকেল চালাতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই শিশুর

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের সাঈদ মিয়ার বাড়ির পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। 

 মৃতরা হলো- একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) এবং একই গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে রাহিম ও মোহাম্মদ বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। একপর্যায়ে পাড়া-প্রতিবেশী সবার অজান্তে আনুমানিক ২শ গজ দূরে পা ফসকে বাইসাইকেলসহ প্রতিবেশী সাঈদ মিয়ার বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী ইব্রাহীম আলী পুকুরে তাদের ভাসমান দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এসে তাদের লাশ উদ্ধার করেন। 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .