Logo
Logo
×
   

সারাদেশ

নওয়াপাড়া সরকারি কলেজ অধ্যক্ষকে হত্যার হুমকি, থানায় জিডি

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

নওয়াপাড়া সরকারি কলেজ অধ্যক্ষকে হত্যার হুমকি, থানায় জিডি

অধ্যক্ষ রবিউল হাসান। ছবি: যুগান্তর

নওয়াপাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার রাত ১০টা ১৬ মিনিটে অজ্ঞাতনামা (০১৯৭৮-১৮৫৬১১) নাম্বারের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ থেকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। ঘটনায় সোমবার দুপুরে অধ্যক্ষ রবিউল হাসান অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং চলতি মাসের ২৭ তারিখে তিনি পিআরএলে যাবেন।

 গত নভেম্বর রোববার রাত ১০টা ১৬ মিনিটে তিনি নওয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাতনামা নাম্বার থেকে তার ব্যবহৃত নিজস্ব মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে কল আসে। কলকারী নিজেকে সাংবাদিক আইয়ুব হোসেন পরিচয় দিয়ে কলেজের টিউশন ফি ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আদায় হওয়া অর্থ ব্যবহারের বিষয়ে প্রশ্ন করেন। এ সময় অধ্যক্ষ জানান, উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে কলকারী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং বলেন, তোর কলেজে এখনও মব জাস্টিসের লোক যায়নি? আমি কি লোক পাঠাব?

 পরে আরও বলেন, আগামীকালের মধ্যে মো. শরিফুল ইসলামকে কলেজে যোগদান না করালে তোকে দুই দিনের মধ্যে গুলি করে মেরে ফেলব। এমন হুমকির পর অধ্যক্ষ নিজ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে।

ব্যাপারে থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, অধ্যক্ষের দেওয়া অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .