Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ময়মনসিংহ-৩

মাথায় ধান নিয়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের রিভিউ কৃষকদের

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

মাথায় ধান নিয়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের রিভিউ কৃষকদের

মাথায় ধান নিয়ে কৃষকদের প্রার্থী পরিবর্তনের রিভিউ। ছবি: যুগান্তর

Advertisement

জমিতে ধান কেটে এবং মাথায় ধানের আঁটি নিয়ে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে রিভিউ চাইলেন অর্ধশত কৃষক। 

শনিবার (২২ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের কৃষক পরিবার এ দাবি জানায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে উত্তাপ ছড়িয়েছে এ আসনে। মনোনয়ন ঘোষণার পরপরই গৌরীপুরে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। এর ধারাবাহিকতায় আজকে এ রিভিউ আবেদন করেছেন হিরণপন্থি কৃষকরা। 

এ প্রসঙ্গে কৃষক ফখর উদ্দিন বলেন, আমরা চাই এ আসনে জনমত যাচাই, ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এসব বিষয়ে পুনঃমূল্যায়ন করা হোক। তাহলেই হিরণ ভাই মনোনয়ন পাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। 

ইউনিয়নের বেরাটি গ্রামের কৃষক জিয়াউল হাসান শ্যামলের জমিতে সপ্রণোদিতভাবে কৃষকরা এ আয়োজন করেন। কৃষক সিরাজুল ইসলাম জানান, বা-পুত দুজন জেল খেটেছি। শীতের রাতে মামলার কারণে বাড়ি ছেড়ে ঝাড়-জঙ্গলে রাত কেটেছে। সেই সময় আমাদের সঙ্গী ছিল আহাম্মদ তায়েবুর রহমান হিরন। আজকে সেই হিরণকে বহিষ্কার, তাকে মনোনয়ন না দিয়ে অন্যজনকে দেওয়া হয়েছে তা কখনো আমরা মেনে নিতে পারি না। 

কৃষক শ্যামল জানায়, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সারথী ছিলেন হিরন। সেই হিরণকে ধানের শীষে দেখতে চাই। 

মনোনয়ন চেয়ে বক্তব্য দেন- কৃষক মরজত আলী বেপারী, হারুন অর রশিদ, জিয়াউল হাসান শ্যামল, আব্দুর রাজ্জাক আকন্দ, বাবুল আকন্দ, পাভেল মিয়া, ফারুক আহমেদ, শরীফ মিয়া, আব্দুল মালেক, ফখর উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান আকন্দ, আব্দুস সালাম, রেজাউল করিম, আবুল হাসিম আকন্দ, নুর হেকিম আকন্দ, ইয়াসিন আকন্দ, ফজলুর রহমান, মিজানুর রহমান, মজিবুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে।

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) মূলত ক্রিকেটে প্রযুক্তি ভিত্তিক সিস্টেম। এ পদ্ধতি তৃতীয় আম্পায়ারের মাধ্যমে খেলার পর্যালোচনা করে পুনঃসিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে। এ পদ্ধতিতে অর্ধশত কৃষক ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মনোনয়ন পরিবর্তনের জন্য পুনঃসিদ্ধান্ত গ্রহণের জন্য এ রিভিউ প্রদর্শন করেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম