Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

দুই নেতার বহিষ্কারাদেশ বহাল রাখল বিএনপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

দুই নেতার বহিষ্কারাদেশ বহাল রাখল বিএনপি

ছবি: সংগৃহীত

Advertisement

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারুর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ বহাল রেখেছে বিএনপি।

বুধবার (২৬ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ভুলবশত আজকের এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হচ্ছেএ কে এম ফরিদুল হক (শাহীন সিকদার) এবং মাহবুব হাসান পিয়ারুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম